ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নকীবের সুরে গাইলেন নন্দিতা-ঋতুরাজ

ads

গুণী নির্মাতা কৌশিক শংকর দাশ নির্মাণ করছেন ‘পাঞ্চ’ চলচ্চিত্র। কিছুদিন আগে এই চলচ্চিত্রে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী ও সুরকার নকীব খান। গত সেপ্টেম্বরের শেষের দিকে তার সুর করা ‘এখনো অলস রাত বাকি’ শিরোনামের গানে কণ্ঠ দেন সামিনা চৌধুরী।


এবার রেকর্ডিং সম্পন্ন হলো চলচ্চিত্রটির আরেকটি নতুন গান। ‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে/ তুমি ভালোবাসি বললে চারিদিক হয় ঝলমলে’—এমন কথার গানটি রচনা করেছেন শহীদ মাহমুদ জঙ্গী। নকীব খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের দুই শিল্পী নন্দিতা ও ঋতুরাজ। রোমান্টিক ঘরানার এই গানে পর্দায় ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা।


গানটিতে দুই প্রজন্মকে এক করেছেন পরিচালক কৌশিক শংকর দাশ। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন—আমি নতুন ও পুরোনোদের একটি মিশ্রণ করতে চাই। নকিব ভাই কখনো এদের সঙ্গে কাজ করেননি। আমি চাইছি, তরুণরা যাতে প্রবীণদের গান গাইবার সুযোগ পায়।  


গত ২৯ ফেব্রুয়ারি শুরু হয় ‘পাঞ্চ’ চলচ্চিত্রের শুটিং। সর্বশেষ মার্চে টানা ৮ দিন শুটিং করার পর করোনা সংকটের কারণে দৃশ্যধারণের কাজ বন্ধ হয়ে যায়। আগামী মার্চের মাঝামাঝি সময়ে আবারো শুটিং শুরুর আশা প্রকাশ করেছেন পরিচালক।


চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন কৌশিক শংকর দাশ ও মোমিনুল হক। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

ads
ads
ads

Our Facebook Page